1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ গ্রেপ্তার -২৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভুয়া পুলিশসহ গ্রেপ্তার -২৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৬০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগষ্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলায় ১২ জন,নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, ভুয়া পুলিশ পরিচয়ে ১ জন,এবং অন্যান্য মামলায় ১ জনসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা