1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৫৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ আগষ্ট)  বিকেলে উপজেলা হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

উপজেলা একাডেমিক অফিসার কাজল পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আলী নুর, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় সংসদ সদস্যর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাজাহান মিয়া।

 

এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

 

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন,  শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার বা প্রতিষ্ঠানের জন্য নয়, সোনারগাঁয়ের জন্যও গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, “কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা