1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বজ্রপাতে একজনের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সোনারগাঁয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ২০২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া উপজেলার পাচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কৃষক সিরাজ মিয়া সবজি তুলছিলেন, এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা