1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৬৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৭৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১র একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ-কুমিল্লা জেলার কোতয়ালী সদর থানার মহেষপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ রহমত আলী (৩৫) ও জলুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ জুম্মন (২৬)।

এসময় তাদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা