1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পিতাকে পিটিয়ে জখম করার অভিযোগে ছেলে গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পিতাকে পিটিয়ে জখম করার অভিযোগে ছেলে গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৬০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় জমি লিখে না দেওয়ায় নিজের পিতাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্তানরা।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে রোববার দুপুরে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা