1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

বড় বোনের সাথে সাঁতার শিখতে গিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় ইসরাত জাহান রুবাইয়া নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার ৩ টার দিকে পৌরসভার দৈলেরবাগ এলাকার বাড়ীর বিলে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া পৌরসভার দৈলেরবাগ এলাকার আক্তার হোসেনের মেয়ে ও সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়,পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশে বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বিকেল ৪টার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের বড় বোন ইভা আক্তার বলেন, তার বোন সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরনের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। সাঁতার শিখতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন,পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি, সত্যিই বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা