1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক  সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি ও ৯ মাদকসেবী গ্রেপ্তার সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে ডা. দিগন্ত’র ফ্রি মেডিকেল ক্যাম্প  এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি,যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক 

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ৬ ঘন্টা আগে
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। সোনারগাঁ থানায় দায়ের করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ও সকালে সোনারগাঁয়ের দুটি পৃথক স্থানে নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ‘তিশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া না গেলেও যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে দায়ের করেন। এই মামলায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।

 

অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এই মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি রুজু করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা