1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি ও ৯ মাদকসেবী গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি ও ৯ মাদকসেবী গ্রেপ্তার সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে ডা. দিগন্ত’র ফ্রি মেডিকেল ক্যাম্প  এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি,যুবকের মৃত্যু প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি ও ৯ মাদকসেবী গ্রেপ্তার

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ৬ ঘন্টা আগে
  • ৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ওসি আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বৈষম্যবিরোধী মামলার ৩ জন, মাদকসেবী ৯ জন এবং চুরি মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈদ্যেরবাজার, শম্ভুপুরা ও সাদিপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও শ্রমিক লীগের তিন নেতা রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা