1. admin@bangladeshbulletin24.com : admin :
৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক সোনারগাঁয়ে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার-৮  সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল

৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ ঘন্টা আগে
  • ৪৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে চকলেট কিনতে গেলে দোকানদার কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে রাত ১১ টায় অভিযুক্ত নুরুল হককে তার বাড়ী থেকে আটক করে পুলিশ।

অভিযুক্ত নুরুল হক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার হাকিম আলীর বাড়ীর ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুদি দোকানদার।

পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা