1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট সোনারগাঁয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংসের অভিযোগ  সোনারগাঁয়ে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ ঘন্টা আগে
  • ৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫ বোতল ম্যাকড্রিল,২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

​বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো,​ইব্রাহীম (৩৪), ​মোঃ রাজু (৩৫), ​মোঃ আলম হোসেন (৩৪), ​মোঃ নাসিম (৩৮), ​শহিদুল ইসলাম (৩৮)।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল বারেক জানান,  গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা