1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১২শত পিছ ইয়াবাসহ মোসাঃ জেসমিন (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মোসাঃ জেসমিন (৩৪) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের মৃতঃ হাফেজ মিয়ার মেয়ে ও জামাল মিয়ার স্ত্রী।

এর আগে সোমবার  (২২ সেপ্টেম্বর ) সন্ধায় সোনারগাঁ থানার এসআই(নিঃ) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করে।

পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম দিক হতে সিডিএম বাস” যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নামক একটি বাস থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ১২শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা