1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১২০ বার পঠিত

জনিঃ- 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আহাদ আহমেদ জিসান(২৩) কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহারপুর মাস্টারবাড়ী এলাকার মোঃ নাসির আহমেদের ছেলে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা