1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়ালসহ দুই সহযোগী আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়ালসহ দুই সহযোগী আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৯ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগসহ প্রায় ৪/৫টি গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি চিড়ার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলোঃ-হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ডাকাতির সময় হাতেনাতে আটক করে।

এ সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা