1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৩টি অস্থায়ী গরু ও ছাগলের হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী এবার হোসেনপুর, মঙ্গলেরগাঁও, মেঘনা শিল্পনগরী, খুলিয়াপাড়া (সোনারগাঁ সরকারী কলেজ সংলগ্ন), বৈদ্যেরবাজার, অলিপুরা, ধন্ধীর বাজার, ভটেরপাড়া, তালতলা, মুন্দিরপুর, নয়াপুর, গঙ্গাপুর এবং কাঁচপুর এলাকায় অস্থায়ীভাবে পশুর হাট বসানো হবে। এসব হাটের সরকারি মূল্য সর্বনিম্ন ৩৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

দরপত্র জমাদানের সময়সূচি:

দরপত্র সংগ্রহ: ২২ মে থেকে ২৫ মে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা ও দরপত্র জমা: ২৬ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে: ২৬ মে বিকাল ২টায়

প্রধান শর্তাবলি:

প্রতিটি দরপত্রের সঙ্গে নির্ধারিত দরের ৫০% অর্থ ডিডি/পে-অর্ডার আকারে জামানত হিসেবে জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাকে অনুমোদনের পর অবশিষ্ট অর্থসহ ১৫% ভ্যাট ও ১০% আয়কর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে। হাট বসানো যাবে ঈদের আগে সর্বোচ্চ তিন দিন।

মহাসড়কের ওপর কিংবা ১০ মিটারের মধ্যে হাট বসানো যাবে না এবং যানজট সৃষ্টি হয় এমন কোনো অবস্থান নির্বাচন করা যাবে না।

প্রতিদিন সকাল ৭টার মধ্যে ইজারাদারদের নিজ খরচে হাট প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা