1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে ৯৯৯ নাম্বার থেকে সংবাদ পেয়ে উপজেলার বৈদ্যের বাজার হামছাদি এলাকার মিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত আহসান উল্লাহ।

তিনি জানান সকালে ৯৯৯ নাম্বার থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে বলেও জানান,তিনি বলেন ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে কে বা কারা অজ্ঞাত যুবককে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে জমির ঘাসের নিচে লুকিয়ে রাখে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা