1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ের এমন কোন জায়গায় নেই!যেখানে এমপি খোকার উন্নয়নের ছোঁয়া লাগেনি- ডালিয়া লিয়াকত  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের এমন কোন জায়গায় নেই!যেখানে এমপি খোকার উন্নয়নের ছোঁয়া লাগেনি- ডালিয়া লিয়াকত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩০১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

সোমবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় এ নির্বাচনী প্রচারণা চালান তিনি।

নির্বাচনী প্রচারণা কালে ডালিয়া লিয়াকত বলেন, আমি ১১/১২দিন ধরে হাঁটছি পুরো সোনারগাঁয়ে, বিশেষ করে আজকে আমি এই এলাকার যেখানে গেলাম সেখানেই দেখলাম অনেক রাস্তাঘাট করা হয়েছে এবং কবরস্থানের জন্য লাশ ঘর তৈরি করা হয়েছে।

তিনি বলেন, আমার খুব গর্ব হচ্ছে এমন একটা জায়গা খুঁজে পেলাম না, যেখানে এমপি খোকার উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন আসন্ন এই নির্বাচনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের তদারকিতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা হবে। যদি কেউ হুমকি ধামকি দেয় সেটা যে দলেরই হোক তাকে বা তাদেরকে ছাড় দেওয়া হবে না। এমনকি আওয়ামী কোনো প্রার্থীও ছাড় পাবে না। যে অন্যায় করবে তার বিচার হবে। তাকে সাথে সাথে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,  পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার মনি, সভাপতি নাছিমা আক্তার পলি,সাধারণ সম্পাদক নারগিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন আক্তার পান্ন,হনুফা বেগম,পৌর জাপা নেতা হাসান ইমামসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা