1. admin@bangladeshbulletin24.com : admin :
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২০৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে সোনারগাঁ উপজেলার নয়াবাড়ি এলাকার মহাসড়কের ঢাকামুখী লেনে এ দূঘটনা ঘটে।

নিহত মটর সাইকেল আরোহীরা হলেনঃ-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে তারা দুই বন্ধু মোটর সাইকেল যোগে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জে যাওয়ার পথে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা