1. admin@bangladeshbulletin24.com : admin :
শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে গৃহবধূর আসবাবপত্র পুড়ে ছাই,থানায় অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে গৃহবধূর আসবাবপত্র পুড়ে ছাই,থানায় অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭১ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধিঃ- কদমতলী শ্যামপুরে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে গৃহবধূর আসবাবপত্র পুড়ে ছাই।

শুক্রবার দুপরে কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও গৃহবধূর বরাত থেকে জানা যায়, শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের পুত্রবধূ ঐ গৃহবধূ।  শুক্রবার দুপরে গৃহবধূর শ্বশুরবাড়ি লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়ে মৃত সিরাজ দেওয়ানের মেয়ে ও বাদীর নোনাশ পলি বেগমকে ফোন দিয়ে ফ্ল্যাটে আগুন লেগেছে বলে জনায়। খবর শুনেই বাদী তার পিতার বাড়ী থেকে ছুটে যায় শশুর বাড়ীতে ।

শশুর বাড়ী এসে দেখে তার ঘরে যা ছিল সমস্ত কিছুই পুরে গেছে। পরবর্তীতে গৃহবধূ তার ঘরেই কিভাবে আগুন লাগল জানতে চাইলে তার শাশুড়ী বিবাদী দেলোয়ারা বেগম ভাশুর তাইজুউদ্দিন আহমেদ,দেবর  সালাউদ্দিন আহমেদ দিপু ও স্বামী সাইজুদ্দিন আহামেদ শিপু তার সাথে তর্ক বিতর্ক করে একপর্যায়ে গৃহবধূ কে তার দেবর ও ভাশুর এলোপাতাড়ি কিল ঘুষি মেরে বাড়ী থেকে বের করে দেয়, এসময় ওই গৃহবধুর মা ও বাবা প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এসময় বাদীর ঘরে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও স্বর্ণালংকার বিবাদীরা নিয়া যায়।

এসময় তার ঘরে থাকা প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

এই ঘটনায় অফিসার ইনচার্জ মো. আবুল কালাম  জানান,আগুন ও মারধরের ঘটনায় ওই গৃহবধুর অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা