1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ-নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৭৫০ টাকা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এস আই) এস এম শামীম সহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রিফাত, সাগর, রাজু ও সবুজ। তারা প্রত্যোকে নবীগঞ্জ এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ শত গ্রাম এবং মূল্য ৩৩ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা