1. admin@bangladeshbulletin24.com : admin :
গাড়ীতে আগুন দেয়ার প্রস্তুতি কালে ২ বিএনপি নেতাকর্মী আটক  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

গাড়ীতে আগুন দেয়ার প্রস্তুতি কালে ২ বিএনপি নেতাকর্মী আটক 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিএনপির অবরোধ সমর্থনে গাড়ীতে আগুন দেওয়ার প্রস্তুতিকালে নারায়ণগঞ্জ আড়াইহাজারে দুইজনকে আটক করেছ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রল জব্দ করা হয়। পুলিশের দাবি, তারা বিএনপির কর্মী।

সোমবার সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

আটককৃতরা হলেনঃ-নারায়ণগঞ্জ জেলার  আড়াইহাজার থানার লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।

স্থানীয়রা জানান,সোমবার সকালে লস্করদী-মারুয়াদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী ৪-৫ জন কর্মী আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আড়াইহাজার থানা পুলিশের টহল দল এস আই মো. রফিকের নেতৃত্বে দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

এবিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা