1. admin@bangladeshbulletin24.com : admin :
ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ইজারা পেলেন রোমান বাদশা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ইজারা পেলেন রোমান বাদশা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪১৫ বার পঠিত


মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত  কাইকারটেক হাটের ইজারা ৬৫ লক্ষ টাকায় ইজারদার পেলেন আওয়ামী লীগ নেতা রোমান বাদশা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দরপত্র বিক্রয় ঘোষনায় সর্বোচ্চ ইজারা দিয়ে কাইকারটেক হাটের ইজারা পান তিনি।

এর আগে সকালে কাইকারটেক হাটসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাটের দরপত্র জমা দেওয়া হয়।

কাইকারটেক হাটের ইজারা পাবার পর রোমান বাদশা বলেন,গত বছরও আমি ইজারাদার ছিলাম।এই বছরও আমি পেয়েছি, কিন্তু ইজারার টাকার পরিমান বেশি।গতবার আগের বার ছিলো ৫৬ লাখ ৫০ হাজার টাকা কিন্তু এবার ৬৫ লাখ টাকা হইছে।এটা অনেক বেশি পরিমান।সরকারের কাছে অনুরোধ থাকবে যেনো এত পরিমান বেশি না হয়।

উল্লেখ্য যে,চিরায়ত গ্রামবাংলার হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন একটি ছবি কল্পনায় নিয়েই যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে। প্রায় ২০০ বছর ধরে গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করা বিশাল কাইকারটেক হাট। যদিও ২০০ বছরের কোনো লিখিত প্রমাণ কোথাও পাওয়া যায়নি। তবে কাইকারটেক হাট নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় এই হাটে হাতি-ঘোড়াও নাকি বেচাকেনা হতো! ছিল রাজা-বাদশাহদের আনাগোনাও।ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে উঠেছে কাইকারটেকের হাট। যা প্রাচীন ঐতিহ্য গৌরবের সাথে বুকে লালন করে চলেছে। হাটের প্রাচীন নিদর্শন ও পাতা ঝরা কড়ই এবং হিজল গাছগুলো যেন হাটের বয়সকালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাট থেকে সামনে এগোলেই কাইকারটেক ব্রিজ। ব্রিজ থেকে সামনে তাকালেই চোখে পড়বে অবারিত সবুজ আর ব্রহ্মপুত্র নদের টলটলে পরিষ্কার পানি এবং নদকে ঘিরে প্রাকৃতিক জীবনযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা