1. admin@bangladeshbulletin24.com : admin :
এবারের পুজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

এবারের পুজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১২৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এটা ধর্মীয় অনুষ্ঠান এটার পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কেউ অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে চাইলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা হবে। প্রতিটি পূজা মন্ডবে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূজা মন্ডব গুলোতে আনসার ও বলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সেনাবাহিনী, বিজিপি র‍্যাব, পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিম উদ্দিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা