1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজার ফেরিঘাটে ৪ যাত্রীসহ সিএনজি নদীতে, দুই নারীর মরদেহ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আড়াইহাজার ফেরিঘাটে ৪ যাত্রীসহ সিএনজি নদীতে, দুই নারীর মরদেহ উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৬ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ৪ জন যাত্রীসহ সিএনজি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নদীর তলদেশ থেকে তাদের লাশ উদ্ধার কর হয়।

ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলাম। ঢাকার ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় সিএনজিসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা সিএনজির ভেতরেই আটকে ছিলেন।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম (৪০) ও ফারজানা আক্তার (১৯)।

ধারণা করা হচ্ছে, তারা গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন।

এর আগে, দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুজন হলেন খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা আক্তারের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা