1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে গ্যাস লিকেজ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

আড়াইহাজারে গ্যাস লিকেজ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ আড়াইহাজারে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা সকলেই খানপাড়া এলাকায় অবস্থিত মিথিলা টেক্সটাইলের শ্রমিক। দগ্ধদের মধ্যে শ্রমিক কামরুল হাওলাদার (৩০) এর শরীরের ৩.৫০ শতাশ,আতিক (২৫) এর শরীরের ৫ শতাংশ, সোহাগ ( ৩২) এর শরীরের ১.৫০ শতাংশ, মো: আফ্রিদী ( ২৪) এর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তারা সকলেই আশংকামুক্ত বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা