1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১ সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্কাফসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা সোনারগাঁয়ে কৃষকদল নেতা ডাকাতি মামলায় গ্রেপ্তার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ অপর আরেক শিক্ষার্থী সোনারগাঁয়ে পুলিশের দূরদর্শিতায় ২৪ ঘন্টায় ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১৩ ঘন্টা আগে
  • ৩৯ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যর রাজনীতিক সচিব খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহাজাহান মেম্বার।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় কমিটির সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ইউএনও আসিফ আল জিনাত বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় সোনারগাঁ থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা