1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১ সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্কাফসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা সোনারগাঁয়ে কৃষকদল নেতা ডাকাতি মামলায় গ্রেপ্তার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ অপর আরেক শিক্ষার্থী সোনারগাঁয়ে পুলিশের দূরদর্শিতায় ২৪ ঘন্টায় ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ দিন আগে
  • ৫১ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ,এছাড়াও বৈষম্যবিরোধী মামলা,ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।এর আগে সোমবার থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোঃ- মাদকসেবী নাজমুল (৩০),ওয়ারেন্টভুক্ত মামলায় মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২)।

এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) । তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা