1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাদক কারবারির কান্ড! পুলিশের হাত কামড়িয়ে হাতকড়াসহ পলায়ন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাদক কারবারির কান্ড! পুলিশের হাত কামড়িয়ে হাতকড়াসহ পলায়ন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ সপ্তাহ আগে
  • ৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

ইয়াবাসহ আটক আসামি হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন।

পালিয়ে যাওয়া ব্যক্তি মো. রাজু(৩০) জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় রাজুকে। তাকে আটকের পর হাতকড়া পড়িয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা ঘিরে ধরে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।

এ ঘটনার পর অভিযান চালিয়ে রাজুর বড় ভাই আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া রাজুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা