1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ ঘন্টা আগে
  • ৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ২ টি ফার্মেসিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

এর আগে একই দিন দুপুরে তিনি উপজেলার বারদী বাজারে মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২টি ফার্মেসিকে ১১ হাজার ও মূল্য তালিকা না থাকায় মুদি দোকানীকে এবং নিম্নমানের খাবার পরিবেশন করায় এক হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার সর্ব মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সেনেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেনসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা