1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ-১২ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ-১২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১২৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে মেঘনা ঘাট এলাকার মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

আহতদের সহকর্মীদের বরাতে জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গোলাম সারোয়ার বলেন, মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা