1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৯৮ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭শে অক্টোবর) দুপুরে র‌্যাব-১১র সিনিয়র এএসপি (অপস্ অফিসার) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৬শে অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অস্ত্রটি থানায় জমা দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা