1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৫ শত পিছ ইয়াবাসহ গ্রেফতার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২৩ হাজার ৫ শত পিছ ইয়াবাসহ গ্রেফতার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩ হাজার ৫শত পিছ ইয়াবাসহ পারভেজ(২৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফকৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০ নং ওয়ার্ড’র মোঃ আবু মিয়ার ছেলে।

সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত পারভেজ এর কাছ থেকে ২৩,৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ২৩ হাজার ৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবরিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক কারবারি চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা