1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১০০ বার পঠিত

নিউজ ডেক্সঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে।

গত শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অবস্থিত বিএনপি নেতা আতাউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আবু ইউসুফ মেহেদী (২৩) সে বিএনপি নেতা আতাউর রহমানের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা