1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৮ বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক সোনারগাঁয়ে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার-৮  সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ ঘন্টা আগে
  • ৪২ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার মারা যায় আফরিন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আফরিনের পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসাধীন থাকার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

এঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোন-জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিৎসার খরচ বহন করতে না পারায় তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা