1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে এরফান হোসেন দ্বীপের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে এরফান হোসেন দ্বীপের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৮২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মহান বিজয় দিবসে উপজেলা আ’লীগের সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের সুযোগ্য পুত্র তরুন রাজনীতিবিদ আ’লীগ নেতা এরফান হোসেন দ্বীপের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্যে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় সকল শহীদদের স্মরণ এক মিনিট নীরবতা পালন ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় তার সাথে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা