1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম’র অপসারণ চেয়ে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম’র অপসারণ চেয়ে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৭ বার পঠিত
oplus_2

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয় পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মোঃ জসীম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রাহক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডিজিএম’র স্বেচ্ছাচারিতা, অসদাচরণ, অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগ তুলে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার গ্রাহক আনোয়ার হোসেন, শফিউদ্দিন, সোনারগাঁ পৌরসভার মাসুম বিল্লাহ, মাহমুদ হাসান, টগর আহমেদ, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রাজু আহমেদ ও খোকন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা