1. admin@bangladeshbulletin24.com : admin :
সিদ্ধিরগঞ্জে শ্রমিক বহনকারী বাস খাদে, আহত-৩৫ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে শ্রমিক বহনকারী বাস খাদে, আহত-৩৫

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৪০ বার পঠিত

পাভেলঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে ৩৫ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানি নগরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান,নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়।

এবিষয়ে নারায়ণগঞ্জ সিমরাইল হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম শরফুদ্দিন জানান, সকালে গার্মেন্টসকর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটিতে থাকা আনুমানিক ৩৫ জন কম-বেশি আহত হন।

আহতদের ৪-৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা একেক জন একেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্রাকের ধাক্কায় বাসটি খাদে পড়ে গেছে এমন কোনো তথ্য রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো খবর আমরা পাইনি। তারাবো সুপার নামে বাসটি হয়ত প্রতিযোগিতা করে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা