1. admin@bangladeshbulletin24.com : admin :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সোনারগাঁয়ে কৃষক দলের দোয়া ও মিলাদ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সোনারগাঁয়ে কৃষক দলের দোয়া ও মিলাদ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাড়ী মজলিস এলাকায় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক ফজলুল হকের সভাপত্বি ও সদস্য সচিব মোঃ বাবুল হোসেন বিজয়ের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা.শাহীন মিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত।

বিশেষ অতিথি ছিলেন,উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান, সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন যুগ্ম-আহবায়ক আলম মিয়া, মোঃ নিজাম উদ্দিন প্রধান,আনোয়ার হোসেন আনোয়ার, হোসেন সেতু ও সুমন,বাবুল হাওলাদার,বিএনপি নেতা আতাউর রহমান, নিজাম উদ্দিন নিজামসহ ইউনিয়নের সকল অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়।

এসময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা.শাহীন মিয়া বলেন, বর্তমানের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন। তাদের জন্য আমরা দোয়া করবো এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে দলের সিদ্ধান্তে যে কোনো আন্দলোন সংগ্রামে আমরা প্রস্তুত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা