1. admin@bangladeshbulletin24.com : admin :
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৬৬ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৫’।

রোববার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল তাসবীর হোসেন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন ইউএনও সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণ এখন সহজেই ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডিজিটাল সেবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা