1. admin@bangladeshbulletin24.com : admin :
রূপগঞ্জে চাঁদার দাবিতে প্রবাসীদের মারধর, হিজরা চক্রের ১২ জন সদস্য গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে চাঁদার দাবিতে প্রবাসীদের মারধর, হিজরা চক্রের ১২ জন সদস্য গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার জন্য প্রবাসীদের মারধরের অভিযোগসহ অসংখ্য অপরাধের পর তিক্ততা চরম পর্যায়ের উপনীত হলে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ, ব্রাহ্মণখালী ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এমন ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো : কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। গ্রেফতারকৃতরা রূপগঞ্জ উপজেলার আইঘরটেকপাড়া ও মায়েরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা।

তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই হিজড়ারা রূপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বিশেষ করে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।

হিজরা সম্প্রদায়ের মানবিক দিক বিবেচনা করে এতদিন পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয় নাই। ১৫ সেপ্টেম্বর তারা চাঁদাবাজি করতে গিয়ে প্রবাসীদের গাড়ি আটকে মারধর করে ও তান্ডব চালায়।

আর এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ১২ জন কে।

জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা হয়েছে। এবং গ্রেফতারকৃতরা পুরুষ হলেও হিজরা সেজে এই অপরাধের সাথে জড়িত।

এলাকাবাসীও আরো জানায়, নামধারী হিজড়ারা মূলত পুরুষ। তারা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় সংলগ্ন স্থান ও কাঞ্চন ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসতেছিলো। হিজরা নামধারী এই অপরাধী চক্রের মূল টার্গেট বিদেশ থেকে আসা প্রবাসীদের গাড়ি। তারা প্রবাসীদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করত, দিতে অস্বীকৃতি জানলে নানাভাবে হেনস্তা ও হামলার ঘটনাও ঘটাতো প্রতিনিয়ত।

এ সময় তারা হিজড়াদের গ্রেপ্তার করায় রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা