1. admin@bangladeshbulletin24.com : admin :
তৃতীয় লিঙ্গের মাঝে এমপি খোকার ঈদ সামগ্রী বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

তৃতীয় লিঙ্গের মাঝে এমপি খোকার ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।

সোমবার দুপুরের দিকে নিজ কার্যালয়ে পৌরসভাসহ ৯টি ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন তিনি।

উপহার হিসেবে পোশাক, নগদ অর্থ, চিনি, সেমাই, দুধের প্যাকেট, চাউল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।

প্রত্যেক উৎসবেই তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোকে আলাদা করে উপহার তুলে দেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।

এসময় এমপি খোকা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা অবহেলিত জনগোষ্ঠীর সুখে দুঃখে পাশে আছি এবং থাকব।”

এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে সাধারণ মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা