1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রিহুইলার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রিহুইলার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৫২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের উল্টো পথে নিষিদ্ধ থ্রিহুইলার দাপিয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ এসব যানের কারণে প্রতিনিয়তই মহাসড়কের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই লেনেই উল্টো পথে চলছে তিন চাকার যান। এ কারণে বেশির ভাগ সময়েই বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বড় গাড়িগুলোর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ দিতে হচ্ছে চালকসহ যাত্রীদের।

সাইনবোর্ড, চিটাগং রোড, সানারপাড়, কাঁচপুর, মদনপুর, কেওঢালা, মোগড়াপাড়া, মেঘনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মহাসড়কের ওপরেই গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। ফলে প্রতিনিয়তই মহাসড়কে যানজট লেগে থাকে।

প্রশ্ন উঠেছে- হাইওয়ে পুলিশকে ম্যানেজ না করলে এসব গাড়ি মহাসড়কে চলাচল করে কীভাবে? অটো রিক্সা ও সিএনজি চালকরা জানান, কাঁচপুর হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই একটি দালাল চক্রের মাধ্যমে মাসিক মাসোয়ার দিয়ে দালালচক্রের টোকেনের সহযোগিতায় মহাসড়কে চলছে তারা।

চালকরা জানান, মহাসড়কে তিন চাকার যানবাহনের দৌরাত্ম্যের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। হঠাৎ ব্রেক করলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা এই সমস্যার সমাধান চান।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান,মহাসড়কে কোনোভাবেই থ্রিহুইলার চলাচল বন্ধ করা যাচ্ছে না। আমরা থ্রিহুইলার বন্ধ করার জন্য প্রতিদিন অভিযান, মামলাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। আশা করি, খুব শিগগিরই এসব অবৈধ থ্রিহুইলার বন্ধ করা হবে। তবে আমরা মহাসড়কে সব সময় দায়িত্ব পালন করায় সড়ক দুর্ঘটনা কমে এসেছে। দালালচক্রের টোকেনের বিষয়ে তিনি বলেন এবিষয়ে আমার ধারনা নাই, যদি আপনারা তথ্য-প্রমাণসহ দিতে পারেন,তবে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা