1. admin@bangladeshbulletin24.com : admin :
কাঁচপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান,২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

কাঁচপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান,২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৮২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদীয়া প্যাকেজিং থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা