1. admin@bangladeshbulletin24.com : admin :
এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ দিন আগে
  • ৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতের কবলে পড়ার দাবি করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা আঁচ করতে পেরে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে  উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তিনি এ পরিস্থিতির মুখে পড়েন বলে ফেসবুক লাইভে জানান।

লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় চালক গাড়ি ঘুরিয়ে চলে যান। এতে তারা রক্ষা পান।

তিনি আরও জানান, ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এ সময় নিজের গাড়ি থেকে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতিও জানান তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাতে পুলিশের দুটি টহল দল দায়িত্ব পালন করছিল। ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

ওসি জানান, রাস্তায় পাথর ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ডাকাতের কবলে পড়েননি। তার কোনো কিছু খোয়া যায়নি। রাস্তায় পাথর ফেলে রাখা দেখে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা