1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংসের অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংসের অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ ঘন্টা আগে
  • ৩৬ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটির চর গ্রামের সুরুজ মিয়ার পুত্র সালাউদ্দিনের প্রায় ১৫ শতক জমির মূল্যবান ফসল বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত প্রতিপক্ষ দীর্ঘদিন যাবত সালাউদ্দিনের মূল্যবান সম্পদ নষ্ট ও নানাভাবে হয়রানি করায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সর্বশেষ শনিবার দিবাগত রাতে সালাউদ্দিনের জমিতে লাগানো,লাউ শাক,লাল শাক, চালকুমড়া, মরিচসহ অন্যান্য ফসল দা দিয়ে এবং লাঠি সোটা দিয়ে অনুমান ২ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করেন সালাউদ্দিন।

এ বিষয়ে এর আগে গত ১৮ অক্টোবর মোহাম্মদ পিরু ও নার্গিসসহ ৩/৪ জনের বিরুদ্ধে সোনারগা থানায় অভিযোগ দেয়া হয়েছে।

কুচক্রী মহলের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় সালাউদ্দিনকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, সালাউদ্দিনের পৈত্রিক ওয়ারিশ এবং ক্রয়কৃত শ্রীপতিরচর মৌজা স্থিত একটি জমি নিয়ে জমি নিয়ে তার জেঠাতো ভাই পিরু এবং চাচাতো বোন নার্গিস এর সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল, বিবাদী পিরু এবং নার্গিসসহ ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের আঁধারে জমির সীমানা তুলে ফেলে দেয়, এবং জোরপূর্বক দখলের পাঁয়তারা করে সালাউদ্দিনকে খুন জখমের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ পিরু জানান,এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,বর্তমানে আমি থাকি কাঁচপুরে রাতে দুইটা বাজে কারো পক্ষে সম্ভব না যে, ওখানে গিয়ে ফসল বিনষ্ট করার, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে।

সোনারগাঁ থানার এস আই মোহাম্মদ তাহের জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা