1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ ঘন্টা আগে
  • ৩৮ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ–

মশক নিধন দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (পহেলা নভেম্বর) সকালে সোনারগাঁও পৌরসভা আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূইয়া।

কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।
তারা আরও বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত,ডাক্তার সৈকত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা