1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরিবেশ অধিদফতরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫ টি পরিবহন মালিক কে অর্থদণ্ড দেয়া হয়।

রোববার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সাদীপুর সংলগ্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

অভিযানে প্রসিউকিশন প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক টিটু বড়ুয়া।

এ সময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কম্পিউটার অপারেটর আতাউর রহমান সহ সোনারগাঁও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার জানায়, অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা