1. admin@bangladeshbulletin24.com : admin :
পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,২ লক্ষ টাকার ক্ষতি  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,২ লক্ষ টাকার ক্ষতি 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ সপ্তাহ আগে
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই দের বিরুদ্ধে । এ ঘটনায় খামার মালিকের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

​উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চোত্রাপাশা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত খামারটি প্রবাসী আজমাইল খন্দকারের একমাত্র ছেলে মোঃ শফিকুল ইসলাম এর।

ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, চোত্রাপাশা গ্রামে ওই পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন শফিকুল ইসলাম । প্রতিদিনের মতো মাছের খাবার দাবার দেয়া শেষে  রাতে খামার থেকে বাড়ি যান তিনি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া , সহ  বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয় এলাকার লোকজন ।

খামার মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আয়নাল হক খন্দকার গং  রাতের কোনো এক সময় পুকুরে  বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য কয়েক প্রায় ২ লক্ষাধিক টাকা।

শফিকুল ইসলাম তার বাবা, মা ও বোন সাংবাদিকদের জানান তাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে, তাদের মুর্গির ফার্ম আগুনে পুরিয়ে দিবে এবং শফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন আয়নাল হক গঙ্গ।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা