1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি ও মালামাল রাখার অপরাধে তিন দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি ও মালামাল রাখার অপরাধে তিন দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ সপ্তাহ আগে
  • ৫৩ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি রাস্তা উপর গাছের স্তূপ তৈরী করে বিক্রি করার অভিযোগে তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে ২০০০ টাকা করে  মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

অভিযানে মা-বাবার দোয়া, জয়নাল এবং আল-আমীন টিম্বারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমির কম্পিউটার  অপারেটর মোঃ আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন,দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন সরকারি রাস্তার উপর কোনো ধরনের মালামাল রেখে ব্যবসা করে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তিনি হুঁশি করে বলেন, ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা