1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে আহত-১০ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে আহত-১০

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান,চট্টগ্রামগামী তিশা পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসযাত্রী ও ট্রাকের থাকা  হেলপারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় ঘণ্টা খানিক যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান,বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা