1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ৪ পরিবহনকে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ৪ পরিবহনকে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১২৭ বার পঠিত
Oplus_131072

মো. নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর)বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মো. তৌফিকুর রহমান।

এ সময় শব্দদূষণকারী ৪ পরিবহন থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা কালে সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা